ডেস্ক রিপোার্ট: প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। সোমবার ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে প্যাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে টানা দুই জয়ে শেষ আটে জায়গা পায় আর্জেন্টিনা। বিজয়ী দলের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন আলেহান্দ্রো পাপু গোমেজ।
অভিষেকেই ম্যাচের ১০ মিনিটে গোল আদায় করে নেন পাপু গোমেজ। এতে অবশ্য এ্যাঞ্জেল ডি মারিয়ার অবদানই বেশি ছিল। ডান প্রান্ত থেকে দারুণ এক পাস দেন ডি মারিয়া। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিলো আর্জেন্টিনার। গোমেজের ক্রস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান জুনিয়র আলনসো। তবে ভিএআর প্রযুক্তিতে ধরা পড়া অফসাইডের কারনে গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি।
এই জয়ে আর্জেন্টিনার সংগ্রহ দাঁড়িয়েছে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট। জয়টি লা আলবাসেলেস্তেেেদর অনায়াসেই ‘এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে দিয়েছে। কোভিড-১৯ সংক্রমনে জর্জরিত ব্রাজিলের দর্শকশুন্য স্টেডিয়ামে এদিন অংশ নিয়েই নতুন এক মাইলফলকে পৌছে গেছেন দলটির বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। ৬ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা যৌথ ভাবে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচে অংশগ্রহনকারীর তালিকায় জাভিয়ার মার্সেরানোর সহাবস্থানে জায়গা করে নিয়েছেন। এই দুই আর্জেন্টাইন ১৪৭টি করে ম্যাচে অংশ নিয়েছেন।
কিন্তু, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চেপে ধরে প্যারাগুয়ে। যদিও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।
ডিফেন্ডার জার্মান পাজেরা বলেন, ‘আমরা সেরা ছিলাম। তবে উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে। প্রথমার্ধে আমরা অসাধারণ খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য সেই ধারায় ভাটা পড়ে। তবে গোলপোস্টের সামনে তারা খুব বেশী সুযোগ সৃস্টি করতে পারেনি।’
কোপা আমেরিকায় ৯০ মিনিটে এর আগে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি প্যারাগুয়ে। আর ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় তারা। গোলদাতা পাপু গোমেজকে ওই বলটির যোগানদাতা ছিলেন ডি মারিয়া। নবাগত গোমেজ বলেন, ‘ডি মারিয়ার পাসটি ছিল অসাধারণ। আমি বলটিতে আলতো ছোঁয়া লাগিয়ে শুধুমাত্র জালে জড়িয়েছিলাম।’
এই ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে খেললেন আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। ২০১৯ সালের পর এটি ছিল জাতীয় দলের মুল একাদশে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই সঙ্গে মেসি ও ডি মারিয়ার অন্তর্ভুক্তিতে অসাধারণ একটি আক্রমনভাগ গঠিত হয়েছিল আর্জেন্টিনার। প্রতিপক্ষেল সীমনায় মেসি ছিলেন সবচেয়ে ব্যস্ততম খেলোয়াড়।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments