জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে সরকার ও রাজনীতি বিভাগ।
প্রতিপক্ষ মার্কেটিং বিভাগকে ৬০ রানে পরাজিত করেছে তারা।
সোমবার (৪ জুলাই) বেলা ১২ টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে সরকার ও রাজনীতি বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মার্কেটিং বিভাগ।
ব্যাটিংয়ের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয় সরকার ও রাজনীতি বিভাগের দুই ওপেনার মুন্না ও তানভীর।শেষদিকে জয়ের ছোট্ট ক্যামিওতে ভর করে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রানের বিশাল সংগ্রহ পায় তারা। ২৫বলে ৫২ রানে অপরাজিত ছিলেন ওপেনার তানভীর। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা জয় ১৪ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু
থেকেই খোলসবন্দি ছিলেন মার্কেটিং বিভাগের ব্যাটসম্যানরা। টপঅর্ডারের ব্যর্থতায় ওভারপ্রতি রানের চাপ বাড়তে থাকে।
একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫৩ রান তুলতে সমর্থ হয়
দলটি। ফলে ৬০ রানের বিশাল জয় পায় সরকার ও
রাজনীতি বিভাগ।ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মনোনীত হয় সরকার ও রাজনীতি বিভাগের তানভীর। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের তালহা।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক খেলা
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
সব মন্তব্য
No Comments