রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শর্ত্রূতার জের ধরে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। রোববার (৭জুন) সকাল সাড়ে ৬ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে কারির বাজারে এই ঘটনাটি ঘটে। জানাযায়, সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে নাসিম মিয়া (৩৮) চা স্টলের দোকানদার। তিনি দোকানে যাচ্ছিলেন এমন সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন লোকে এসে নাসিম আঘাত করে। নাসিমের আত্নচিৎকারে আস পাশের আলোক জন সহ নিহতের বড় ভাই আল আমিন ছুটে আসে। এসে আহত
নাসিমকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত ডা: মুঃ আবু রায়হান সজিব বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মুত্যু ঘটে। খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশে এসে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করেন। নিহত নাসিমের বড় ভাই আল আমিন বলেন, আমার চাচা বোনের ছবি নিয়ে আমাদের হয়রানি করে। এতে আমার ভাই নাসিম বাঁধা দেওয়ায় থাকে হত্যা করেছে। এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি, তারা বাড়ী থেকে অন্যত্রে চলে গেছেন। এব্যাপারে ধর্মপাশা থানার ওসি সহিদ উল্যাহ বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্তিয়া চলছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় রেলওয়ে পুলিশের এক কনস্টেবল ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ...
সুজয় ঘোষ: মাঠের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি সেতু। দূর থেকে দেখলে মনে হবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে প্রত্যন্ত জনপদে। তবে কাছে যেতেই ধরা পড়ে এক নির্মম বাস্তবতা সেতু আছে, অথচ নেই কোনো সংযোগ সড় ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের। সরু দুই লেনের মহাসড়কে যানবাহনের চাপ, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহে ...
সব মন্তব্য
No Comments