স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনএসসি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। সংস্থাটি জানায়, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করে তার সত্যতা পাওয়া গেছে।
এনএসসি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে বিসিবির সংবিধান লঙ্ঘনসহ নানা অসঙ্গতির প্রমাণ উঠে আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমান বোর্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, বোর্ড পুনর্গঠনের বিষয়টি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি নতুন গঠিত অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
নতুন এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাডহক কমিটির সদস্যরা হলেন: সভাপতি তামিম ইকবাল; সদস্য ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম।
অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নুসহ অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments