২০২৬ টি-টোয়েন্টি
ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের পরিবর্তে আসন্ন বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড।
আইসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জোগ গুপ্ত এ বিষয়ে একটি লিখিত বার্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশ্বকাপের ভেন্যু ও অংশগ্রহণ সংক্রান্ত কিছু শর্ত নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে মতবিরোধ তৈরি হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত হওয়া স্কটল্যান্ডকে ইতোমধ্যে টুর্নামেন্টের গ্রুপপর্বে যুক্ত করা হয়েছে। তারা নির্ধারিত গ্রুপেই অন্যান্য দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে ফেব্রুয়ারি মাসে। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments