মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টায় আনসার ও ভিডিপি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। এই কর্মসূচির অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান ও সদস্য-সদস্যাদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। রবিবার সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন ও চারা বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সীমা ইয়াসমিন, উপজেলা প্রশিক্ষক আনসার ভিডিপি মোঃ রাসেল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের ফাঁকা জায়গায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের আহবান জানান।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments