ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ ডিক্রিরচরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার।
বৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ আগস্ট ২০২৫ তারিখ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ ডিক্রিরচর ফেরীঘাট সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১০) নামক শিশু নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় লোকজন তথ্যটি কোস্ট গার্ডকে অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে “সার্চ এন্ড রেসকিউ” অপারেশান পরিচালনা করে। পরবর্তীতে আজ ১৪ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল কর্তৃক শিশুটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
সব মন্তব্য
No Comments