বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি ৭৯টি মামলা খেয়েছি। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। এ বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিরাই রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৬-১৭ বছরে দেখেছি এমপি হয়ে চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। আমার বেলায় এমনটি হবেনা।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও কেন্দ্রিয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহশিন আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মুনতাসির আল মিঠু,মনিরুজ্জামান মনি, ঈসা,পৌর যুবদল আক্তার হোসেন, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments