পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় দ্রুতগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাওসার (২৬) এবং তার শিশু সন্তান রেদোয়ান (৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী,দুপুরে কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বানেশ্বর কলাহাটা এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে বাবা ও ছেলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং ঘাতক ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।
সন্তান ও নাতিকে হারিয়ে নিহত কাওসারের পিতা দেলোয়ার হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার সাজানো সংসার মুহূর্তেই শেষ হয়ে গেল। নাতিটাকে নিয়ে কাওসার বের হয়েছিল, ওরা আর ফিরল না। এই ঘাতক ট্রাকগুলো রাস্তায় যমের মতো ঘোরে, তাদের বেপরোয়া গতির কারণেই আজ আমি আমার ছেলে আর নাতিকে হারালাম। আমি এই অন্যায়ের কঠোর বিচার চাই।
ঘটনার বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এবং উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় তা নেভানো হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। চালক পলাতক থাকলেও তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments