পিরোজপুর অফিস : পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র্যাব-৮ সিপিএসসি বরিশাল, র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং–৫, তারিখ : ২৭/১০/২০২৫)। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
সব মন্তব্য
No Comments