উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। আমরা দলমতের উর্ধ্বে থেকে সরকারি দায়িত্ব পালন করতে চাই।উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এ কথা বলেন ।
২৪ নভেম্বর উজিরপুরে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এসব প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এবং প্রকল্পগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশবার (ভূমি) মহেশ্বর মন্ডল, বরিশাল নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি, উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।
জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments