ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরী প্রেমিকা। এ ধর্ষণের ঘটনা নিয়ে গত দু’দিন স্থানীয় মাতাব্বরদের টানাপোড়েন ও দফারফার চেষ্টায় ব্যর্থ হয়ে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবী) বাদী হয়ে চরফ্যাশন থানায় আরিফ নামের এক যুবক সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরী ও মামলা সূত্রে জানাযায়, প্রতিবেশী যুবক আরিফের সঙ্গে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীর প্রেম প্রনয় চলছিলো। গত বৃহস্পতিবার রাতে দুই বন্ধু নুর মোহাম্মদ ও মো. কালুর সহায়তায় পালিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে কিশোরীকে ঘর থেকে বের করে পার্শ্ববর্তী বিশ্বাস বাড়ির পরিত্যক্ত বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক আরিফ। ঘটনাস্থলে কিশোরী অসুস্থ হয়ে পরলে প্রেমিক আরিফ তার বাবা বাগন আলী বেপারী ও মা বিফুলকে মোবাইল ফোনে জানান। ধর্ষকের বাবা ও মা অসুস্থ কিশোরীকে নিজেদের হেফাজতে নিয়ে শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে রেখে সমঝোতা ও ঘটনা ধামাচাপার দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবী) বাদি হয়ে শনিবার রাতে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সর্ম্পক ছিল। পুলিশ ধর্ষক ও তার সহযোগী অপর দুই আসামীকে আটকে চেষ্টা করছেন। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments