স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় ডেমরা কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া সেন্টার নামে একটি অনলাইন ভিত্তিক অফিসের উদ্বোধন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ডগাইর মধ্যপাড়ায় সাড়ম্বর পরিবেশে এই অফিস উদ্ধোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ডেমরা কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া সেন্টারের পরিচালক মোঃ সালে আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অফিস উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিন সিটির ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর ও আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান আতিক ,৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডেমরা থানা অাওয়ামী লীগের নেতা সিফাত সাদেকীন চপল,ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ,ডগাইর পশ্চিমপাড়া উত্তর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সাল,রুস্তম আলী ইউনিটের সভাপতি রওশন আলী ,৬৬ নং ওয়ার্ড যুবলীগরে সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও ৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবির হোসেন রাতুল প্রমুখ।
আমন্ত্রিত সাংবাদিক অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক যুগান্তরের মাহবুবুর রহমান ভূঁইয়া,দৈনিক আমাদের সময়ের মিজানুর রহমান,চ্যানেল আইয়ের এডমিন শওকত লিংকন,প্রতিদিনের সংবাদের বশির উদ্দিন ও দৈনিক প্রভাতের হাবিবুর রহমান হাবিব সহ এলাকার সুধীজন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগত উপস্থিতদের মাঝে তবারক বিতরন করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) থেকে নতুন এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
সব মন্তব্য
No Comments