অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত। অভিযানস্থলটি মধুখালী ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মধুমতী নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। প্রতিকূল আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
এ সময় নড়াইল জেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা মো. বেলায়েত মোল্লা (৪৫), পিতা—মো. হান্নান মোল্লাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার এবং একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।
পরে জব্দ করা যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। আইন অমান্য করে কেউ নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, মধুখালী উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি দখল, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments