পিরোজপুর অফিস: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় একটি পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী দুলাল আচার্য্য দাবি করেছেন, তাকে ও তার পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) পিরোজপুরের কথা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ৯ জানুয়ারি স্বরূপকাঠি মৌজার জে.এল নং-১৪, বি.এস ১৮০ নং খতিয়ানের ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ সুব্রত আচার্য্য ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত সরকারি খালের ওপর দিয়ে নির্মিত জনসাধারণের ব্যবহৃত রাস্তার অংশ দখলের চেষ্টা করছেন এবং এ নিয়ে একাধিক মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, এসব মামলার কয়েকটিতে প্রতিপক্ষ পরাজিত হয়েছেন এবং একটি মামলায় আদালতে মুচলেকাও প্রদান করা হয়েছে। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে দুলাল আচার্য্যের পুত্র দিবাকর আচার্য্য বলেন, মিথ্যা মামলা ও হয়রানির কারণে আমাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ সময় পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুব্রত আচার্য্য বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বিষয়টি সরেজমিনে তদন্তের আহ্বান জানান।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments