স্টাফ রিপোর্টার: খুলনা জেলার উপর দিয়ে বয়ে চলা শিবসা নদী ও কপোতাক্ষ নদ দ্রুত খনন এবং উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে ঢাকাস্থ খুলনা ও সাতক্ষীরার জনগণ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের মানুষের সীমাহীন সংকটের মুখোমুখী। এই সংকট মোকবেলায় মৃতপ্রায় নদীগুলো দ্রুত খনন করতে হবে। একইসঙ্গে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ সব কথা বলেন তারা। পাইকগাছা সমিতি (ঢাকা), ঢাকাস্থ তালা উপজেলা সমিতি ও কপোতাক্ষ ফোরাম আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছা সমিতির সভাপতি এ কে এম সাঈদ হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জিয়াউর রহমান ফাউণ্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, পাইকগাছা সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার, তালা উপজেলা সমিতির সভাপতি মোল্লা রেজাউল করিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ-নদী ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খুলনা জেলার পাইকগাছায় শিবসা নদী ইতোমধ্যে নালায় পরিণত হয়েছে। একই অবস্থা খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের। ফলে কৃষি প্রধান ওই অঞ্চলকে বাঁচাতে দ্রুত নদ-নদী খনন করতে হবে।
দুর্যোগ কবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন-জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, একসময় কপোতাক্ষ ও শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। খুলনা থেকে কয়রা, পাইকগাছা ও আশাশুনির বড়দল এলাকার মানুষ সহজেই নৌপথে যাতায়াত করতো। অথচ নদীটি এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে চর জেগে উঠেছে। এর ফলে বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে পাইকগাছা বাজার প্লাবিত হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীপাড়ের মানুষ দুর্যোগে-দুর্ভোগে জীবনযাপন করছে। জলাবদ্ধতার কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফলে জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজ ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
সব মন্তব্য
No Comments