বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় নিউজনেট ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।
এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে ক্রমান্বয়ে পরিচালক হিসেবে স্থানীয় দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশ রবিউল ইসলাম রুবেল, পাক্ষিক ম্যাগাজিন নির্ভীক পত্রিকার জেলা সৈয়দ আব্দুল করিম ও দ্য নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সোনালী নিউজ ও RCTV ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক আলোর কন্ঠের স্টাফ রিপোর্টার এম এ সালাম রুবেল, বিডি২৪ ডট কম এর প্রতিনিধি মিনহাজ আলম,দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট এর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলার দূত এর ক্রাইম রিপোর্টার এম এ মোমিন, দৈনিক বাংলার আলোর জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রেজা, দৈনিক স্বাধীন ভোর ও বাংলা ৫২ লাইভ নিউজ টিভি এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক দেশবাংলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক রূপালী বাংলাদেশ প্রত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মো: ইলিয়াস আলী, দৈনিক দেশপত্র জেলা প্রতিনিধি মো : মুসা সহ অন্যান্য সদস্যরা।
এ সভায় পাঁচজন নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তারা হলেন- চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক, দৈনিক আলোর দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি সোহরাওয়ার্দী খোকন, স্থানীয় পত্রিকা দৈনিক লোকায়ন এর জেলা প্রতিনিধি মো: আব্দুল আওয়াল, দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মো: নাজমুল হোসাইন। দৈনিক ডেল্টা টাইমস'র জেলা প্রতিনিধি আলমগীর হোসেন।
এ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবর রহমান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। এই সংগঠনটি ২০২০ সাল থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে।
এছাড়াও সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা এ সংগঠনে যুক্ত রয়েছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments