মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় পর্যায়ে কারাতে খেলায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের তরুণ কারাতে খেলোয়াড় মো. আবু ইউসুফ।
সম্প্রতি ৯-১১ মে ঢাকায় অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা–২০২৫-এ ৬০ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ব্যক্তিগত বিভাগে সিলভার এবং দলগত বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।
মাটিকাটা গ্রামের মো. ফজলুল হকের ছেলে ইউসুফ বলেন, এবারের প্রতিযোগিতায় জেলা ও স্বায়ত্তশাসিত মিলিয়ে দেশের ৮৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। কঠোর অনুশীলনের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
এটি তার প্রথম অর্জন নয়। এর আগেও তিনি জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা–২০২২-এ স্বর্ণপদক, ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগিতা–২০২২-এ সিলভার এবং নবম বাংলাদেশ গেমস–২০২০-এ সিলভার পদক অর্জন করেন।
তার এ ধারাবাহিক সাফল্যে মাটিকাটা গ্রামে বইছে আনন্দের বন্যা। ইউসুফের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা জানান, পরিশ্রম মেধা ও নিষ্ঠার মাধ্যমে ইউসুফ শুধু পরিবার নয়, পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। তারা তার ভবিষ্যতের সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments