চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে মারমা কিশোরী দলবদ্ধ 'ধষণের' শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে , তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে 'ধর্ষণের কোনো আলামত পাননি' বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব নেওয়া চিকিৎসক।
ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলের নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেছেন, আমরা মেডেকেল রিপোর্ট জমা দিয়েছি। সবধরনের পরীক্ষা নিরিক্ষা করেছি। কিন্তু ধর্ষণের কোনো আলামত পাইনি।
এই স্ত্রী রোগ বিশেষজ্ঞ বলেন, আমাদের টিমে হাসপাতালের মেডিকেল অফিসার মোশারাফ হােসেন ও নাহিদা আকতার ছিলেন।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের কপিতে আলামত পরীক্ষার ১০টি সূচকের সবকটিতে স্বাভাবিক লেখা রয়েছে।
গত মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে পরিবারের রোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।
পরের দিন ২৪ সেপ্টেম্বর ভোরে একজনকে গ্রেফবার করে পুলিশ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments