কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যÿ মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা ৭৫ এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও বাংলাদেশ বিএনপির এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, জেলা আওয়ামীলীগের সহ-সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম,অধ্যক্ষ মঞ্জুরুল আলম,মঞ্জুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, ঢাকা মহানগর যুবলীগ নেতা মুরসালিন আহমেদ, উপজেলা যুবলীগ সাংগঠনি সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগ সভাপতি জাকি হোসেন জুকু, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, রোজিনা আক্তারসহ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments