রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাঁচপীর কবরস্থান থেকে (৩১ আগস্ট) রবিবার ৮বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে গ্রহন করেন তারা।
অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার । সংসার জীবনে ১৩বছরের মাথায় নেমে আসে কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে, এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো। কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে দূবৃত্তরা। এঘটনায় নারায়গঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ আগস্ট উপজেলা নির্বাহিকর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments