চট্টগ্রাম অফিস: পর্যটন মৌসুম শেষে সেন্ট মার্টিন দ্বীপে আগামীকাল রবিবার থেকে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ থাকছে। শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়েছে। নির্ধারিত সময় শেষে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ কার্যত বন্ধ থাকবে।
শনিবার সকাল থেকেই কক্সবাজারের টেকনাফ ঘাট থেকে একাধিক পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। মৌসুমের শেষ দিনে দ্বীপে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।
স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বিবেচনায় নিয়ে প্রতি বছর দীর্ঘ সময়ের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়। এতে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পরিবেশ পুনরুদ্ধারে সহায়তা হয়।
আগামী পর্যটন মৌসুম শুরু হলে সরকারি নির্দেশনা অনুযায়ী পুনরায় সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এ ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments