স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন, অ্যাপের ব্যবহারবিধি এবং ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
ইসি আরও জানায়, প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে অবস্থানরত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটাররা অ্যাপের মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচন কমিশনের আশা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকের মাধ্যমে পোস্টাল ভোটিং ব্যবস্থার বিষয়ে স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার হবে।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এ ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments