পিরোজপুর অফিস : পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকায় পারিবারিক বিরোধের ঘটনায় দৃষ্টি সর্বন আঁখি (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আঁখি স্থানীয় সর্বন বাড়ির বিশ্বজিৎ সর্বনের মেয়ে এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৯ সেপ্টেম্বর পৌরসভার পানি সরবরাহের সংযোগকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আঁখি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে বাড়িতেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন, সংঘর্ষের সময় চাচাতো ভাইবোনদের ছোড়া ইটের আঘাত আঁখির মাথায় লাগে এবং এতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, “মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। জমিজমা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments