মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব। শনিবার সকালে শ্রীপুরে ও বিকেলে উলানিয়ায় নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি),পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুল রহমান,নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া,সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ,পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাজীব আহসান তার বক্তব্যে বলেন, নদী ভাঙন থেকে এই জনপদ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় স্থায়ভাবে সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদ ...
সব মন্তব্য
No Comments