ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে 'বিওএ ম্যারাথন ২০২৪' আয়োজিত হয়। উক্ত ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে। অনুষ্ঠিত ম্যারাথনে সর্বমোট ৫১১৬ জন ম্যারাথনার ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিওএ এর কর্মকর্তাগণ; চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments