মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ ও রাণীশংকৈল উপজেলা ৭ নং রাতোর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে রাতোর ইউনিয়ন হতে এসএসসি/দাখিল-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ প্রদান করা হয়েছে।
৭ নং রাতোর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ সোহেল রানা সুমনের সভাপতিত্বে রাতোর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন অয়নের সঞ্চালনায় অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাতোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহম্মদ। গেস্ট অব ওনার ছিলেন বিএনপি'র রাণীশংকৈল উপজেলা সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। জেলা ছাত্রদল ঠাকুরগাঁও শাখার সভাপতি মোঃ কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক (রেজু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে রাতোর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ুব আলী এবং ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা ও অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা যুব বিভাগের সভাপতি মোঃ শাহজালাল ইসলাম (জুয়েল), নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক (মানিক), রাণীশংকৈল উপজেলা যুবদল নেতা মোঃ আকতার হোসেন।
অনুষ্ঠানে বিএনপি'র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিগণ বলেন, ছাত্রদের হাত ধরেই বরাবরের মতো ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। সেই কারণে ছাত্রদেরকেও মূল্যায়ন করা আমাদের জরুরী। সেই লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজ করে যাচ্ছে। যাতে করে বাংলাদেশ মেধার ভিত্তিতে এগিয়ে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নেতৃত্বে সফল একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে অবস্থান করে নেয়।
ছাত্র-ছাত্রীরা যেন পড়ার সময় বাইরে ঘুরাঘুরি না করে, মোবাইল গেমিং নিয়ে অযথা যেন নিজেকে নষ্ট না করে, মাদকের ছোবল থেকে নিজেদেরকে যেন রক্ষা করে চলে, ভবিষ্যতে যেন একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে- এমন সব বক্তব্যে সকল ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের আরো বেশি মনোযোগী ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।
এরকম সম্মাননা এলাকার জন্য বিরাট সম্মাননার ও একটি মহৎ প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এর ধারা অব্যাহত রাখার জন্য আয়োজনকারীদের প্রতি এলাকার সুধী সমাজ আহ্বান করেন।
পরবর্তীতে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সর্বাত্মক আয়োজনে ৭ নং রাতোর ইউনিয়ন ছাত্রদলের সহযোগিতায় উপস্থিত ২৩০ জন ছাত্রছাত্রীকে সম্মাননা সূচক ক্রেস্ট, ডায়েরি, কলম ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজ ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
সব মন্তব্য
No Comments