সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কসমসের একটি প্রতিনিধি দল নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ চিঠি প্রদান করে।
চিঠিতে মোড়কজাত খাদ্যপণ্যে খাদ্যের উপাদান, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ করার দাবি জানানো হয়। পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর নজরদারি এবং প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কসমসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। প্রতিনিধি দল আশা প্রকাশ করে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী মো. জুলহাস উদ্দিনের হাতে দাবি সম্বলিত চিঠি তুলে দেন কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ মালা।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক মোছা. রেহেনা খাতুনসহ প্রতিনিধি দলের সদস্যরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments