নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২৯ নভেম্বর হিরনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার এই বৃত্তি দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু শিক্ষাবৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গত ১৭ মে উপজেলার শ্রীপুর গ্রামের এক অসহায় পরিবারের জন্য ১ লাখ টাকা ব্যয়ে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেয় ফাউন্ডেশন।
সুবিধাভোগী মো. আলী হোসেন জানান, তাঁর নিজের কোনো ফসলি জমি নেই। অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে দীর্ঘদিন একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “এখন অন্তত সন্তানদের নিয়ে নিরাপদে থাকার একটি জায়গা হলো। আমি ফাউন্ডেশনের জন্য দোয়া করি, তারা যেন আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষাসহায়তা নয়; সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া এলাকাগুলোকে শিক্ষার আওতায় নিয়ে আসাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”
স্থানীয়দের মতে, শিক্ষা ও মানবিক সহায়তাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments