ডেস্ক রিপোর্ট : দেশের মানুষের সামনে জাতির অদম্য পথচলা তুলে ধরে আশাবাদী করে তোলার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাষ্ট্রের স্বচ্ছ্বতা, জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়াসের পাশাপাশি মানুষকে আশাবাদী করে তোলার জন্যও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. হাছান বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস যার নিত্যসঙ্গী, সেই বাংলাদেশ করোনা মহামারির মধ্যেও অদম্য গতিতে এগিয়ে গেছে, মাথাপিছু আয়ে অনেক আগে পাকিস্তানকে পেছনে ফেলে আজ ভারতকেও ছাড়িয়ে গেছে -এই অদম্য পথচলার কথা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, তাহলেই মানুষ আশাবাদী হবে।
মন্ত্রী শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে সচিবালয়ের সংবাদসংগ্রহের দায়িত্ব নিয়োজিত গণমাধ্যমসদস্যদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএফ এর দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এসময় দিনটি সম্পর্কে উল্লেখ করে বলেন, 'দীর্ঘ ১১ মাস কারাভোগের পর জনগণের আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন জননেত্রী শেখ হাসিনা এদিন মুক্তিলাভ করেন।এদিনটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।'
প্রধানমন্ত্রীকে অত্যন্ত গণমাধ্যমবান্ধব হিসেবে বর্ণনা করে ড. হাছান বলেন, আশাহীন মানুষ যেমন এগুতে পারেনা, আশাহীন সমাজও তাই। গণমাধ্যম অবশ্যই সমাজের অসংগতি তুলে ধরবে, সেইসাথে জানাবে সাফল্য, উন্নয়ন, অগ্রগতির কথাও।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সৈয়দ শাহনেওয়াজ করিম, শ্যামল সরকারসহ বিএসআরএফ এর সাবেক নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন। আগামী ১৩ জুন রোববার সংগঠনের পরবর্তী নির্বাচনের তারিখ ধার্য হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রা ...
সব মন্তব্য
No Comments