আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে মোফাজ্জল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১১ আগস্ট) সকালে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রক্ষ্মপুত্রের শাখার মৃগী নদীতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত চান মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক মোফাজ্জল হোসেন আমন ধান রোপনের জন্য নদীর ওপারে যাওয়ার জন্য মৃগী নদী সাঁতার কেটে পার হওয়ার সময় নদীর মাঝ পথে ডুবে যান।
পরে স্থানীয় লোকজন মোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান জানান, কৃষক মোফাজ্জল হোসেন নদীর ওপারে ধান লাগানোর জন্য সাঁতার কেটে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
পিরোজপুর অফিস: পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ভোটগ্রহণের সকল স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া ম ...
সব মন্তব্য
No Comments