ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অবস্থিত এম.নিব ফার্মার সামনে পাকা রাস্তার ফুটপাতের উপর হতে ১টি বিদেশী রিভলবারসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ হেজবুল আলম রাজু (৩০) কে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার (১৭ নভেম্বর) সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শামসুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১৬/১১/২০২৫ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অবস্থিত এম.নিব ফার্মার সামনে পাকা রাস্তার ফুটপাতের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-২ উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৬/১১/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেজবুল আলম রাজু (৩০), পিতা-নুরে আলম, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে মাদকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আসামী মোঃ হেজবুল আলম রাজু (৩০)কে অধিকতর জিজ্ঞাসাবাদ করে আসামীর হেফাজত হতে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি মোঃ হেজবুল আলম রাজু (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদারণ সম্পাদক। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments