মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অনন্তপুর গ্রামের মৃত আলি মাহমুদের ছেলে নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩৮)।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে টং দোকানে কাজ করার সময় দোকানের ভেতরে থাকা বৈদ্যুতিক তারে প্রথমে বাবা নুরুল আমিনের হাত লাগে। তাকে বাঁচাতে গিয়ে মা ফাতেমা বেগম ও ছেলে ফরহাদ শাহও বিদ্যুৎস্পৃষ্ট হন। একে একে তিনজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে দেখেন, দোকানের মধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments