মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: নানা কর্মসূচি, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
বুধবার (৫ আগস্ট) ভোরে দিবসের কর্মসূচির সূচনা হয় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে। এ সময় ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শহীদ মিজানুরের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. আলী সুজা। একই সময়ে জুলাই আন্দোলনের আরেক শহীদ সাইফুল ইসলামের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাজির উদ্দিন সাব্বির, শহীদ মিজানুরের পিতা কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু এবং উজিরপুর প্রেসক্লাবের সদস্য সচিব সরদার সোহেল।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে, উপজেলা বন কর্মকর্তা কে. এম. মরিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নুর হোসেন হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক জাহিদ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই আন্দোলনের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ গভীর ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালিত হয়।
রংপুর অফিস: টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: স্ত্রীর স্বীকৃতি ও বৈবাহিক অধিকার দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল পলাশবাড়ী এলাকায় স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক নারী।জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীর ...
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া চৌরাস্তা সংলগ্ন রাবার ডেম সড়কে দুটি রিং কালভার্ট অপসারণ করে একটি সরু ইউ-ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এই নির্মাণ নি ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে গভীর রাতে এক সংখ্যালঘু কবি ও সাংবাদিকের বাড়িতে ওয়ারেন্ট কার্যকরের নামে পুলিশের অভিযানে গালাগাল, হুমকি-ধমকি ও ...
সব মন্তব্য
No Comments