সিলেট অফিস: ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের আক্রমণ, আগ্রাসন ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোসবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি সৌরভ ভূষন দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক বিনন্দকর, স মিল শ্রমিকফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটুদাস সদস্য ফবলু মিয়া, মতিউর রহমান, প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার সাথে সম্পর্কিত হচ্ছে ইরানের উপর সামরিক আক্রমন ও আগ্রাসন। গতকাল ইসরাইল-আমেরিকার হামলায় ইরানের সরকারপ্রধান ও শিশুসহ ব্যাপক হত্যা ও ধ্বংস হয়েছে। এছাড়াও সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী যে রণডংকা বাজছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা।
ভূরাজনৈতিক-রণনীতিগত সামগ্রিক গুরুত্বের কারণে বাংলাদেশকে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয়েই যুদ্ধ প্রস্তুতিতে সম্পৃক্ত করতে চায়। এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত হচ্ছে সা¤্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে আরও বিশ্বস্ত নির্ভরযোগ্য দালাল ড. ইউনুসকে ক্ষমতায় এনে তার রণনৈতিক লক্ষ বাস্তবায়ন করা এবং নির্বাচনও হয়েছে তার সাথে সম্পর্কিত ও তার লক্ষ্যের সাথে যুক্তভাবে। মার্কিন তার স্বীয় লক্ষ্যেই, “মানবিক করিডোর", বন্দর ইজারা, স্টার লিংকের সাথে চুক্তি, সামরিক ঘাটি নির্মাণের যে পাঁয়তারা সবই হচ্ছে প্রতিপক্ষকে মোকাবেলা করে নিয়ন্ত্রণ আরও জোরদার করার প্রেক্ষিতে। ফলে বাংলাদেশও আজ আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের ক্ষেত্র হতে চলেছে।
এমতাবস্থায় দেশ আজ এক জটিল সমীকরণের মধ্যদিয়ে এগিয়ে চলেছে। নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রশ্ন আর ইরান-প্যালেস্টাইন-ইউক্রেনে আগ্রাসন তথা সাম্রাজ্যবাদীযুদ্ধ বিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা। আজ তাই প্রয়োজন জাতীয় মুক্তির লক্ষ্যকে সামনে রেখে সকল সাম্রাজ্যবাদ ও সকল দালাল বিরোধী শক্তি, ব্যক্তি ও গোষ্ঠিকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করা।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments