পিরোজপুর অফিস: সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সন্ধ্যা নদীতে যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা অংশ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম। অভিযানকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে এসব জাল উপজেলার আমড়াঝুড়ি এলাকার নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এ বছরও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত নৌবাহিনী মোট ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি ৩৪ লাখ টাকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা পিরোজপুর, বরগুনা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments