স্টাফ রিপোর্টার: লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনির হোসেন শিমুল (৩৫) ২। শাকিল ওরফে শাকিব (২১) ৩। মোঃ রাকিবুল হাসান (২০) ৪। মোঃ আরিফ (২৬) ৫। মোঃ আহসানুল্লাহ মিরাজ (৩৬) ৬। মোঃ শাওন মোল্লা (১৯) ৭। মোঃ মনির হোসেন (৩৯) ও ৮। মোঃ সুমন মিয়া (৩৬)।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, মামলার বাদী জনৈক মো. সুমন মিয়া একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাই প্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য দুবাই থেকে মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) পাঠান।
হাতিরঝিল থানা সূত্রে আরও জানা যায়, তিনি রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার গ্রহণ করে বাসে করে বাসার উদ্দেশে রওনা হন। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে অজ্ঞাতনামা ১৮-২০ জন লোক বাস থামিয়ে তাঁকে ছিনতাইকারী বলে মারধর করে এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানাধীন উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাঁকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১,০০০ টাকা উত্তোলন করে। বিকেল আনুমানিক ৫টার দিকে আসামিরা বাদীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।
মামলার প্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪.৫০ টায় হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আট জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে স্বর্ণের ২টি গলার হার ও ৯ টি আংটি) এবং নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধ হয়ে কৌশলে ডাকাতি করে আসছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অ ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেও ...
সব মন্তব্য
No Comments