জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে বলেছেন, নরসিংদী রেল স্টেশনে একজন নারীকে পোশাকের অজুহাত তুলে একদল হেনস্তারকারীর মধ্যে আটক এক ব্যক্তির জামিন শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণে নারীদের পোশাক নিয়ে যা বলা হয়েছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। তিনি বলেন, নারীদের পোশাক নিয়ে হাইকোর্টের এই পর্যবেক্ষণ ‘পথেঘাটে নারীদের হেনস্তা এবং ধর্ষণের জন্য নারীদেরকেই দায়ী নারীদের পোশাককেই দায়ী করার’ নোংরা নারীবিদ্বেষ মনোভাবকেই উৎসাহিত করবে এবং নারীদের উপর হেনস্তা, নির্যাতন, ধর্ষণ বেড়ে যাবে। তিনি হাইকোর্টের পর্যবেক্ষনের বিষয়ে আপীল বিভাগের ফুল কোর্টের স্বতপ্রনোদিত মতামত আশা করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments