ডেস্ক রিপোর্ট: ভোজ্য তেল, চাল,আটার মত খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতির ফলে যখন জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে তখন গৃহস্থলী গ্যাসের মূল্যবৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা। আজ এক বিবৃতিতে তাঁরা বলেন, দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব। করোনার অভিঘাত শেষে মুল্যষ্ফিতির চাপে মানুষ নানা সংকটে আছে; সাধারণ মানুষের আয় বাড়েনি। তার ওপর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন আর্থিক ব্যয়ের বোঝা চাপাবে। এটা জনগণ মেনে নিতে পারে না। বিবৃতিতে নেতৃবৃন্দ, গ্যাস খাতে অপচয় ও দুনীতি বন্ধ করা দাবি জানান। তাঁরা নতুন দাম প্রত্যাহরেরও দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments