ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশী মুদ্রায় (এক ডলার ১০০ টাকা হিসেবে) ১৬ কোটি টাকা। ক্রিকেটের নিয়ন্ত্রক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ আসন্ন টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে।
সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণ ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার কিছু বেশেী । গত আসরেও সম পরিমান প্রাইজমানি দিয়েছে আইসিসি।
অষ্টম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার টাকা।
রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে অর্ধেক, ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা ।
৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। অর্থাৎ প্রায় ৪ কোটি টাকা করে।
সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচে জয়ের জন্য থাকছে ৪০ হাজার ডলার করে। অর্থাৎ ৪০ লাখ টাকা করে।
সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়া দল পাবে ৭০ হাজার ডলার করে। যা প্রায় ৭০ লাখ টাকা। এবারের বিশ্বকাপে সরাসির সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। তাই সুপার টুয়েলভে থেকে বিদায় নিলেও, বিশ্বকাপ থেকে ৭০ লাখ টাকা পাবে বাংলাদেশ।
প্রথম রাউন্ডে জয়ের জন্য প্রত্যক দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে।
আটটি দলকে নিয়ে হবে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে আছে শ্রীলংকা-নামিবিয়া, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে থাকছে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড-আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।
দুই গ্রুপের শীর্ষ দু’টি করে সুপার টুয়েলভে খেলবে। ইতোমধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে মোট ৮টি দল।
সুপার টুয়েলভে গ্রুপ-১এ আছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। আর গ্রুপ-২এ আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি (ডলার) :
চ্যাম্পিয়ন দল - ১,৬০০,০০০
রানার্স-আপ দল - ৮০০০০০
সেমিফাইনালে হেরে যাওয়া দল - ৪০০০০০
সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জয় - ৪০০০০
সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দল - ৭০০০০
প্রথম রাউন্ডে প্রতি ম্যাচে জয়- ৪০০০০
প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দল - ৪০০০০
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments