আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়—ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে ৬৩ জন খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে নিয়মিত সার বিক্রয় করে আসছেন। কিন্তু গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে। এরপর থেকে খুচরা সার বিক্রেতাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যা ডিলারদের জীবন-জীবিকাকে মারাত্মক সংকটে ফেলবে।
ডিলাররা জানান, দীর্ঘদিনের ব্যবসায় কৃষকদের নিকট তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। পাশাপাশি ব্যাংক, বিভিন্ন এনজিও, কোম্পানি ও মহাজনের কাছে তাদের লক্ষ লক্ষ টাকা ঋণ ও দায়বদ্ধতা রয়েছে। খুচরা সার ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনে পতিত হবেন।
খুচরা সার ডিলার না থাকলে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব পড়বে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাই ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলার বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সার খুচরা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য মো. আব্দুল আলীম।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments