রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : 04 Aug 2026
রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় দুঃস্থ ও অসচ্ছল পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। সেলাই মেশিনের মাধ্যমে তারা নিজ নিজ এলাকায় আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারবেন এবং স্বাবলম্বী জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

;