শুক্রবার বাদ মাগরিব শুরু
পিরোজপুর অফিস : শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর বার্ষিক সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তালীম ও উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী সোমবার বাদ জোহর পীর ছাহেব কেবলার দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান, মাহফিলকে ঘিরে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবামূলক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লি এই মাহফিলে অংশগ্রহণ করেন। মুসুল্লিদের নিরাপত্তা ও সেবার সুবিধার্থে জেলা ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, মেডিকেল টিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দরবার শরীফের পক্ষ থেকে মাদরাসার ছাত্রদের সমন্বয়ে খাস ফরীক, সেবা বিভাগ, হারানো মাল বিভাগ, গাড়ি পার্কিং ব্যবস্থাপনাসহ বিভিন্ন টিম মাঠে কাজ করছে, যারা মাহফিল পরিচালনা এবং পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পীরভাই, মুহিব্বীন ও ধর্মপ্রাণ মুসুল্লিগণ ছারছীনা দরবার শরীফে আসতে শুরু করেছেন। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলারসহ নানা পরিবহনে মুসুল্লিদের আগমন লক্ষ্য করা যাচ্ছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments