জাকির হোসেন আজাদী: বিদ্যাসভা স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (১০ জানুয়ারি ) মঙ্গলবার উত্তরায় নিজ স্কুল ক্যাম্পাসে এই ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ওয়ার্ক ফর বেটার সোসাইটি কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিনাবেতনে অধ্যয়নের জন্য বিদ্যাসভা নামে ২০২১ সালে উত্তরার পাশে বাউনিয়াতে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এক বছর যেতে না যেতেই স্কুলটি এলাকার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থার যায়গাটি দখল করে নিয়েছে। এখানে এখন নিয়মিত পাঠদান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই হিসেবে
বিদ্যাসভা আজ ১০-০১-২০২৩ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি'র সম্মানিত ফাউন্ডার এন্ড চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আনিকা তাবাসসুম। তাছাড়াও এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের, সাদিয়া উম্মে হানি , তানিয়া, সহ (ডব্লিউ'বি'এস)এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিনেত্রী আনিকা তাবাসসুম তাঁর বক্তব্যে বিদ্যাসভার লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য পূর্বক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে (ডব্লিউ'বিএ'স) এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের তার বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষা বিশেষজ্ঞ হাসিবুর রহমান। তিনি বিদ্যাসভার কচিকাঁচা শিশুদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হন ও প্রতিষ্ঠানটির ভুয়সী প্রশংসা করেন।
অন্যান্য অতিথিগণও বিদ্যাসভার কার্যক্রমে মুগ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কাম্য করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিল ওয়ার্ক ফর বেটার সোসাইটি এবং দুপুরের খাবার স্পনসর করেছে আমরা ২০২১।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments