কুমিল্লা অফিস: কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ এতথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪,৯৯,৩৫,০০০/- (চার কোটি নিরানব্বই লক্ষ পঁইত্রিশ হাজার) টাকা।
বিধি মোতাবেক উক্ত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments