চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে। শহরে সব ধরনের দোকাপাট বন্ধ রয়েছে। শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি বা কোন যানবাহন প্রবেশ করেনি। সোমবার রাতে কঠোর নিরাপত্তায় আটকে পড়া পর্যটকরা শহর ছেড়েছেন।
জুম্ম শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালনকালে ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। পুলিশ ও সেনাসহ আহত চয়েছে অর্ধশতাধীক। এতে পরিস্থিতি আরও অবনতি হয়।
অবরোধ কর্মসূচির মধ্যে জানমালের নিরাপত্তায় খাগড়াছড়ি ও গুইমারা ১৪৪ ধারা জারি অব্যাহত রাখে প্রশাসন। এর মধ্যেই বিভিন্ন পয়েন্টে সেনা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরধারী করছে।
স্থানীয়রা বলেছেন, সংঘর্ষের আগে এলাকায় তীব্র উত্তেজনা ও সন্দেহমূলক কর্মকান্ড লক্ষকরা যায়। অনেকেই বলেছে, কয়েকদিন ধরে এমন গুজব ছিল, কেউ কোথাও সমস্ত্র গাষ্ঠী সক্রিয় হতে পারে।
অবরোধকে কেন্দ্রকরে গত শনিবার পাহাড়ী ও বাঙালিদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ হওয়ায় পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। বিরাজ করছে থমথমে অবস্থা।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে পরিবারের রোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments