বোচাগঞ্জ থানার ওসির আমন্ত্রণে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : 12 Oct 2026
বোচাগঞ্জ থানার ওসির আমন্ত্রণে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: ​বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব সাহেবের আমন্ত্রণে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা আজ সন্ধা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত সৌজন্য সাক্ষাতে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সকল সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বোচাগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজের পারস্পরিক সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

;