রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে কবিরাজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন নাসিমা নামের এক গৃহবধূ। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে পরদিন সকালে মিলল তার দগ্ধ মরদেহ।
সোমবার (১ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে নাসিমা (৩৫) নামের ওই গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাজিলপুর গ্রামের তন্নিদিঘির পূর্ব পাশে গড় নামক স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী ও ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, রোববার বিকেলে নাসিমা সন্তানদের নিয়ে মেহমান থেকে কবিরাজের বাড়িতে যাবেন বলে বাসা থেকে বের হন। পরে রাতে তার মেয়ে ফোনে জানায়, মা খালার বাড়িতে আছেন। কিন্তু সোমবার সকালে এক নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে শনাক্ত করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
সব মন্তব্য
No Comments