ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ছয়শো দুস্থ মানুষকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর জালশুকা এবং আশপাশের গ্রামের মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন, বড়াইল জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, বড়াইল ইসলামীয়া সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুহসিনুল করিম হারুনী।
গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল, তরুন সমাজসেবী আশরাফুল হক রিজেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জালশুকা রহমানিয়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন। পরে দুস্থ মানুষদের হাতে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। সাদেকপুর পশ্চিম, বর্তমানে বড়াইল ইউনিয়নের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে রমজানে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments