উদ্ধার তৎপরতা চলছে
খুলনা অফিস: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় ও মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে মাজার এলাকায় ঘুরতে আসে। দিঘির মহিলা ঘাটে পানি ছোঁয়ার সময় হঠাৎ একটি কুমির শিশুটিকে টেনে দিঘির গভীরে নিয়ে যায়। সঙ্গে থাকা স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে শিশুটিকে আর দেখা যায়নি।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সদর মডেল থানা পুলিশ ও মাজার কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর দিঘিতে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৭ বছর এবং পরিবারসহ সে বাগেরহাট সদর এলাকায় এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দিঘিতে কুমির থাকার বিষয়টি সকলের জানা। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ডও টানানো আছে। তারপরও রাতে অন্ধকারে এই দুর্ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। একই সঙ্গে মাজারের দিঘিতে দর্শনার্থীদের আরও সতর্কভাবে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
সব মন্তব্য
No Comments